spot_img

মেট্রোরেলের নিচের মাটি কাটার দাবি বিভ্রান্তিকর, ভাইরাল ছবি কমলাপুর স্টেশনের নির্মাণকাজের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে, মেট্রোরেলের পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। তবে তথ্য যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ভাইরাল ছবিটি ঢাকার মেট্রোরেলের কমলাপুর স্টেশনের চলমান নির্মাণকাজের দৃশ্য।

গত বুধবার (১৭ জুন) রাত থেকে আওয়ামীপন্থী কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়, “মাটি শুধু পদ্মা সেতুর পিলারের পাশ থেকে কাটছে না, মেট্রোরেলের নিচের মাটিও কেটে নিচ্ছে।” পরে একই দাবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দাবিটির সত্যতা যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে ইউটিউবে ১৫ জুন প্রকাশিত দুটি ভিডিও পাওয়া যায়। ‘আমার চোখ’ এবং ‘রিয়াদ বিডি’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলোতে মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণকাজ এবং কমলাপুর মেট্রোরেল স্টেশনের অগ্রগতি তুলে ধরা হয়েছে।

ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায়, ভাইরাল ছবির সঙ্গে একই স্থানের দৃশ্য ও ফ্রেমের মিল রয়েছে। সেখানে মেট্রোরেলের পিলার ও সেগমেন্টের পাশাপাশি স্টেশন নির্মাণের অংশ হিসেবে খননকাজ চলতে দেখা যায়। জিওলোকেশন বিশ্লেষণেও ছবির স্থানটি কমলাপুর স্টেশনের নির্মাণ এলাকা বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে অ্যান্ড সিভিল ওয়ার্কস) জুয়েল মিয়া বলেন, “মেট্রোরেলের বিভিন্ন অবকাঠামোগত কাজের জন্য খননকাজ প্রয়োজন হয়। তবে পিলারের নিচের মাটি কেটে ফেলা হচ্ছে বা মাটি সরিয়ে নেওয়া হচ্ছে— এমন দাবি সঠিক নয়।”

উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল-সংযোগ সেতুর একটি পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই ঘটনার প্রেক্ষাপটে মেট্রোরেল সম্পর্কিত পুরোনো বা প্রাসঙ্গিকতা-বহির্ভূত ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তথ্য যাচাইয়ে উঠে এসেছে।

ফলে, ভাইরাল ছবিটি মেট্রোরেলের পিলারের নিচের মাটি অপসারণের প্রমাণ নয়; বরং এটি কমলাপুর মেট্রোরেল স্টেশনের চলমান নির্মাণকাজের একটি দৃশ্য।

매일 업데이트 받기

하루를 시작하세요 가장 중요한 북한 이야기 코리아뉴스가 선정한

가장 인기 많은

최근 이야기

저자 소개

뉴스 팁을 얻었습니까?
알려주세요![